ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

সালিশি বৈঠকে যুবককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৫ অক্টোবর, ২০২৪,  11:02 AM

news image

টাঙ্গাইলের ভূঞাপুরে সালিশি বৈঠকে মুসলিম উদ্দিন (৩৫) না‌মের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ‌তে হামলায় নিহত মুসলিমের বাবা ও চাচাসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা ব্রিজপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় হা‌লিম না‌মের একজন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। নিহত মুস‌লিম মাটিকাটা গ্রামের জোয়া‌হে‌রের ছে‌লে। স্থানীয়রা জানায়, মাটিকাটা গ্রামের রাকিব ও সুজনের ভাগিনার সঙ্গে মোবাইল ফো‌নে অনলাইনে জুয়া খে‌লোয়ার একই গ্রামের নয়নের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই ঘটনায় সন্ধ্যায় মাটিকাটা ব্রিজপাড় বাজারে সালিশি বৈঠক ব‌সে। বৈঠককারীরা অনলাইনে জুয়া খেলার বিষয়টি নিয়ে সালিশি বৈঠকে বসলে মুসলিম তাদের এ বিষয়ে বিস্তারিত জানান। এতে ক্ষিপ্ত হয়ে রাকিব ও সুজন তার বন্ধুদের ফোন করে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে মুসলিমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মুসলিমের স্বজনরা বাধা দিতে গেলে তাদের ওপরেও হামলা করে দুর্বৃত্তরা। এতে নিহতের বাবাসহ ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, পূর্ব শত্রুতার জেরে মুসলিম নামে এক যুবককে হত্যা করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় হালিম নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত ক‌রে আইনি ব্যবস্থা নেওয়া হ‌বে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম