ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়

#

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর, ২০২৩,  10:46 AM

news image

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে দশজনের দল এভারটনকে। এই জয়ে ৯ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে অলরেডরা। এদিন অবশ্য প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি লিভারপুল। যদিও ম্যাচের ৩৭ মিনিটে এভারটন দশজনের দলে পরিণত হয়। এ সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের ফুলব্যাক অ্যাশলে ইয়াং। দশজন নিয়েও লিভারপুলের সঙ্গে দারুণ লড়াই করে দ্য টফিসরা। গোল মিসের মহড়া শেষে ৭৫ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। এ সময় পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। ম্যাচের যোগ করা সময়ে (৯০+৭) আরও একটি গোল করেন তিনি। এ সময় নুনেজের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাম পায়ের শটে জালে জড়ান মিশরীয় এই স্ট্রাইকার। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের দল।বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে ফ্রান্সের ক্লাব তুলুজের মুখোমুখি হবেন সালাহ-নুনেজরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম