ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

সালমান-আনিসুল-পলক-দীপু মনিকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৪,  11:43 AM

news image

রাজধানী বাড্ডা থানার পৃথক তিন হত্যা মামলায় নতুন করে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং এক মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এ আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সকাল ৮টায় তাদের আদালতে আনা হয়। এর কিছুক্ষণ পর তাদের এজলাসে তুলে বাড্ডা থানার পৃথক তিন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী জানান, এসব আসামি পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছাত্র জনতার মিছিলে সরাসরি গুলির নির্দেশ দেন এবং অংশ নেন। তারা কোনোভাবেই হত্যার দায় থেকে মুক্তি পেতে পারেন না। তারা জামিন পেলে বর্তমান স্থিতিশীল পরিস্থিতিতে বিঘ্ন ঘটবে। অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে জামিন চান তাদের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব আসামিদের গ্রেপ্তার দেখিয়ে জামিন নামঞ্জুর করেন। পরে সব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম