ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

সার্বিয়ায় রেলস্টেশনের ছাউনি ধসে নিহত ১৪

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর, ২০২৪,  2:09 PM

news image

সার্বিয়ার উত্তরাঞ্চলের একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তিনজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। খবর আলজাজিরার। সার্বিয়ার স্বরাষ্টমন্ত্রী আইভিকা ডেসিক জানিয়েছেন, শুক্রবার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নভি সাদের একটি রেলস্টেশনের ছাউনি আকস্মিকভাবে ধসে পড়ে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশা করা হচ্ছে, মৃতের সংখ্যা আর বাড়বে না। শুক্রবার গভীর রাতে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে একজন ৬ বছর বয়সী মেয়ে এবং উত্তর মেসিডোনিয়ার একজন নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তিনি বলেন, এখনই প্রকৃত কারণ বলা কঠিন। তবে সার্বিয়ার রাষ্ট্রপতি হিসেবে আমি ঘোষণা করছি, যারা এর জন্য দায়ী তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে। সার্বিয়ার রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তিন বছর ধরে মেরামতের পর চলতি বছরের জুলাইতে স্টেশনটি আবার চালু হয়। স্টেশনের কিছু অংশের নির্মাণ কাজ এখনো চলছে। তবে ধসে পড়া যাত্রীরা ছাউনিটির মেরামতের অংশে ছিল না। তারা একটি ছাউনির নিচে ট্রেনের অপেক্ষায় অবস্থান করছিলেন। হঠাৎ বহু লোকের ওপর ছাউনিটি ধসে পড়ে। খবর পেয়ে অন্তত ৮০ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে যান। তারা বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম