ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সারা দেশে ত্রাস সৃষ্টি করেছে সরকার: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২২,  3:27 PM

news image

দেশ এখন গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপন্ন। সরকারের পদত্যাগের পর সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনই এই সংকট নিরসনের একমাত্র পথ। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মহাসচিব বলেন, সারা দেশে ত্রাস সৃষ্টি করেছে সরকার। রাজনৈতিক দলগুলোকে মত প্রকাশে কোনো সুযোগ দেয়া হয় না। ভিন্নমত পোষণ করার কোনো সুযোগ নেই। সরকার নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন,

ভোট নিয়ে মানুষের কোনো আগ্রহ ও আস্থা নেই। মির্জা ফখরুল বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে সরকার। অবিলম্বে সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেন ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, ন্যূনতম নাগরিক অধিকার নেই। শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে। প্রকাশ্যে কথা বলতে ভয় পায় মানুষ। সত্য প্রকাশে ভয় পায়। বিচারকরা সঠিক বিচার করতে পারে না। সারা দেশে ত্রাস সৃষ্টি করেছে সরকার। রাজনৈতিক দলগুলোকে কোনো সুযোগ দেয়া হয় না। উন্নয়নের মিথ তৈরি করেছে সরকার, যার মধ্য দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে তারা। সর্বক্ষেত্রে হয়েছে দলীয়করণ। দুর্নীতি, অব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবে গ্রামাঞ্চলে ভয়াবহ লোডশেডিং হচ্ছে।সব সমস্যা সরকার তৈরি করেছে। এই অবস্থার অবসান চায় বিএনপি। বিএনপি চায় সরকারের পদত্যাগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম