ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয়

সারাকে নিয়ে আম্বানির অনুষ্ঠানে গিল

#

স্পোর্টস ডেস্ক

০২ নভেম্বর, ২০২৩,  10:38 AM

news image

বিশ্বকাপে আগামীকাল লঙ্কানদের বিপক্ষে ভারতের ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ম্যাচটি খেলতে দুদিন আগেই বলিউডের শহরে পা রেখেছে রোহিত শর্মার দল। স্বাভাবিকভাবে দলের সঙ্গে মুম্বাইয়ে গেছেন শুবমান গিলও। তবে গত রাতে কিছু সময়ের জন্য  টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে ছিলেন তিনি। শচীনকন্যা সারা টেন্ডুলকারের সঙ্গে শুবমান গিলের প্রেম নিয়ে জল্পনার শেষ নেই। সেই জল্পনায় ঘৃতাহুতি পড়ল আম্বানিদের জিও ওয়ার্ল্ড প্লাজা লঞ্চের অনুষ্ঠানে। সেখানেই এক ফ্রেমে ধরা পড়লেন সারা-শুবমান। মঙ্গলবার আম্বানিদের এই অনুষ্ঠান ছিল। মুম্বাইয়ের যাবতীয় গ্ল্যামার যেন সেখানেই উপচে পড়েছিল। নানা সাজে এসে ক্যামেরার সামনে পোজ দেন তারকারা। শুবমান গিল ও সারা টেন্ডুলকারও নিমন্ত্রিত ছিলেন।  লাল ড্রেস পরে গিয়েছিলেন সারা। শুভমানের পরনে ছিল কালো পোশাক। একসঙ্গেই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসছিলেন দুজন। আচমকা শুভমানের নজরে পড়ে পাপারাজ্জির ক্যামেরা। সঙ্গে সঙ্গে ঘুরে যান ক্রিকেটার। খুঁজতে থাকেন আড়াল। প্রথমে সারা বুঝতে পারেননি বিষয়টি। তারপর শুভমানের কাছ থেকেই হয়তো ক্যামেরাবন্দি হওয়ার খবর পান। তিনিও থমকে যান। হয়তো খানিকটা বিরক্ত হন। তবে শুবমান-সারা যতই লুকনোর চেষ্টা করুন না কেন, সোশাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, বহু দিন ধরেই সারার সঙ্গে শুবমানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যে আবার সইফকন্যা সারা আলি খানের সঙ্গেও তরুণ ক্রিকেটারের নাম জড়িয়েছে। তবে সে জল্পনা সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়েছে। বরং শচীনকন্যার সঙ্গে শুবমানের ঘনিষ্ঠতার রটনা আরও তীব্র হয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম