ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু আর নেই

#

নিজস্ব প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২৪,  11:03 AM

news image

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহিদুজ্জামান বেল্টু আর নেই। তিনি সোমবার দিবাগত রাত ১২টার সময় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শহিদুজ্জামান বেল্টু জেলা শহরের কলাবাগান এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। জানা যায়, রাতে বাড়িতে হটাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু। এরপর স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাবেক সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু বলেন, সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার ঝিনাইদহ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সুনামের সঙ্গে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুল আলম বলেন, শহিদুজ্জামান বেল্টুকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম