ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

সাবেক প্রেমিকদের নিয়ে মুখ খুললেন ঋতাভরী

#

বিনোদন ডেস্ক

০৭ নভেম্বর, ২০২৩,  5:09 PM

news image

মাঝে শোনা গিয়েছিল চিকিৎসক প্রেমিক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছে ঋতাভরী চক্রবর্তীর। তবে সে গুড়ে বালি। কিছুদিন আগে লক্ষ্মীপূজার সময় প্রেমিকের সঙ্গে সেলফি তুলে পোস্ট করে এ তিনি বুঝিয়ে দিয়েছেন তাদের বিচ্ছেদ হয়নি মোটেও। এদিকে তথাগতর সঙ্গে প্রেম নিয়ে আলোচনার মাঝেই প্রাক্তন প্রেমিকদের নিয়ে মুখ খুললেন ঋতাভরী। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ঋতাভরী এক সাক্ষাৎকারের মজার রিল ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি কথা বলেছেন প্রথম ডেটে যাওয়া নিয়েও। তিনি বলেন, ‘আমার প্রথম প্রেম ক্লাস নাইনে। আমি আমার প্রাক্তন প্রেমিক, বলা ভালো প্রথম প্রেমিক এক রোববার আইসক্রিম পার্লারে গিয়েছিলাম।’ প্রথম কবে ব্রেক আপ হয়েছিল এমন প্রশ্নের জবাবে ঋতাভরী বলেন, ‘তখন আমি কলেজে পড়ি। তবে এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আমার মনে হয় আমাদের অনেকেরই এমন তিক্ত অভিজ্ঞতা থাকে, যেটার কথা মনে এলেই মনে হয়, এটা না হলেই ভালো হত।’ লক্ষ্মীপূজার দিন তথাগতর গালে গাল রেখে ছবি পোস্ট করে ঋতাভরী লিখেছিলেন, ‘আমি আর চিকিৎসক তথাগত অষ্টমীর দিন একসঙ্গে ছবি তুলতে পারিনি। লক্ষ্মীপূজার দিন ছবি তুলে ম্যানেজ করছি। তবে এই ছবিতে আমায় দেখতে বেশ ভালো লাগছে।’ তবে বহুদিন পর তথাগতর সঙ্গে ঋতাভরীর ছবি দেখে অবাক হয়ে যান নেটপাড়ার লোকজনও। তবে এটুকু বুঝতে কারোর বাকি নেই, ঋতাভরীর ও তথাগত নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে ফের এক হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম