ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে মিছিল-ভাঙচুরের পর ভারতে পলায়ন, সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরার পথে যুবক আটক জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪২ সাহাবি উসমান (রা.)-এর ব্যাবসায়িক সাফল্যের কৌশল রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ১০ ঢাকার আবাসনচাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নির্মিত হচ্ছে ভাড়াভিত্তিক ফ্ল্যাট শ্রীপুরে ইউএনওর বাসভবন ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর

সাবেক প্রতিমন্ত্রী আফছার উদ্দিন খান আর নেই

#

নিজস্ব প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২১,  4:31 PM

news image

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছোট ভাই সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আফছার উদ্দিন আহমদ খান (৮১) ১৬ নভেম্বর রাতে ঢাকার নিজ বাসায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনকাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরহুমের জানাজার নামাজ আজ বুধবার বিকেল সাড়ে চারটায় কাপাসিয়ার উপজেলার দরদরিয়া নিজ বাড়ি সংলগ্ন দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। আফসার উদ্দিন আহমদ ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২৩ জুন ১৯৯৬ সালে তিনি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনোনীত হয়ে মাত্র ছয়মাস পর ১৯৯৭ সালে পদত্যাগ করেন (২৩ জুন ১৯৯৬-১৯৯৭)। আফসার উদ্দিন আহমদ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী মো. ইয়াসিন খান এবং মাতা মেহেরুননেসা খান।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম