ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা মতিন সরকার গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২২ জুন, ২০২৫,  11:03 AM

news image

বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকার (সামনে মাঝে) বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মতিন সরকার বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে। তার বিরুদ্ধে এক ডজনের বেশি হত্যা মামলা ছাড়াও অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে কয়েকটি হত্যা মামলায় তার নাম উঠে আসে। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত মতিন সরকারকে রবিবার আদালতে হাজির করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম