ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৫,  12:53 PM

news image

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। সোমবার (২০ জানুয়ারি) ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় একটি মামলার আসামি মহিউদ্দিন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (সোমবার) দুপুরে তাকে আদালতে তোলা হবে। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, মোস্তফা জালালকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত পরে জানানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান বলেন, মোস্তফা জালাল মহিউদ্দিনকে মোহাম্মদপুর এলাকা থেকে ডিবি গ্রেপ্তার করে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাতে পারেননি তিনি। প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য। ২০২২ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বর্তমান সভাপতি। এ ছাড়া ১৯৮১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৭ থেকে সংসদে নির্বাচিত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম