ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

সাবেক এমপি বদির ‌‘ক্যাডার’ আব্দুল খলিল গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০২৪,  10:55 AM

news image

টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ক্যাডার আব্দুল খলিল চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। তিনি টেকনাফ উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক। গতকাল রবিবার রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল অ্যান্ড মিডিয়া অফিসার) মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য। দীর্ঘদিন ধরে নিরীহ মানুষদের ধরে এনে মারধর, হুমকি দিয়ে তাদের জমি দখলসহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম