ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম

সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি, ২০২৫,  11:49 AM

news image

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল। তিনি বলেন, সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি করে হত্যার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে শ্রীপুর থানা হাজতে রাখা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম