ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

সাবেক আইজিপি মামুন ফের ৩ দিনের রিমান্ডে

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৪,  11:09 AM

news image

হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ফের ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। এর আগে, আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সাবেক আইজিপির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৩ সেপ্টেম্বর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, রাজধানীর উত্তরায় গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন গার্মেন্টসকর্মী ফজলুল করিম। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল (৪৪) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের নামে গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চৌধুরী মামুন ৬ নম্বর এজাহার নামীয় আসামি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম