ঢাকা ২৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শনে প্রধানমন্ত্রী ‘১০ জেলায় হামের প্রকোপ, বাড়ছে শিশুর মৃত্যু’ এবার জব্দ পেট্রোল গায়েব করে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায় যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বাংলাদেশ হাইকমিশনের আংশিক কার্যক্রম শুরু জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২৩,  3:50 PM

news image

হিমালয়ের বুকে উষ্ণতা ছড়িয়ে সানজিদা-কৃষ্ণাদের পায়ের জাদুতে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জাতীয় নারী দল। কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর দেশের নারী ফুটবলারদের নিয়ে প্রত্যাশাটা এখন একটু বেশিই। এবার ঘরের মাঠে শামসুন্নাহার জুনিয়রদের সামনে যুব বয়সভিত্তিক টুর্নামেন্টে শিরোপা জয়ের পালা। আজ (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলার বাঘিনীরা। বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের যুব নারী আসরে দুইবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এর মধ্যে একবার অনূর্ধ্ব-১৮ ও পরে অনূর্ধ্ব-১৯ সাফের শিরোপা ঘরে তোলে লাল সবুজের প্রতিনিধিরা। তবে ঘরের মাটিতে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে নেপালের কাছে হেরে গিয়েছিল বাংলার মেয়েরা। এবার নিজ দেশে ওই টুর্নামেন্টের অনূর্ধ্ব-২০ পর্যায়ে শিরোপার এক ধাপ দূরে রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে আগে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র ফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়েছিলেন। সেই লক্ষ্য নিয়ে মাঠে নেমে ফাইনালিস্ট নেপালকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর শেষ ম্যাচে ভুটানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে সাবিনা খাতুনদের উত্তরসূরিরা। এদিকে প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে ৩-১ গোল ব্যবধানে হারলেও শেষপর্যন্ত ৬ পয়েন্ট নিয়ে সবার আগে ফাইনালের টিকিট পায় নেপালের মেয়েরা। ভুটানের সঙ্গে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় দিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল তারা। এরপর নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছেছে তারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল :

গোলরক্ষক : রুপনা চাকমা, সাথী বিশ্বাস, ইতি রানী।

রক্ষণভাগ : সুরমা জান্নাত, আফিদা খন্দকার, নাসরিন আক্তার, কোহাতি কিসকু, ইতি খাতুন ও উন্নতি খাতুন।

মধ্যমাঠ : শামসুন্নাহার জুনিয়র (অধিনায়ক), স্বপ্না রানী, সোহাগি কিসকু, মাহফুজা আক্তার, নওসোন জাহান, মিস রুপা, রেহেনা আক্তার ও হালিমা আক্তার।

আক্রমণভাগ : শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আনিক তানজুম, আইরিক খাতুন, আফরোজা খাতুন ও সুরভী আকন্দ প্রীতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম