ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিপৎসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের মানুষ সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া ইরানের সঙ্গে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ হজ শেষে সৌদি আরব থেকে ফিরেছেন ৬৪১৬৩ হাজি তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সাফারি পার্কে এবার এক সিংহীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  10:34 AM

news image

ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুই মাস অসুস্থ থাকার পর সিংহ রাসেলের মৃত্যুর ২১ দিন পর সিংহী টুম্পাও মারা গেছে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সিংহীটি মারা যায়। ময়নাতদন্তের পর সিংহীটির মরদেহ মাটিচাপা দেয়া হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী ও চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পার্ক সূত্রে জানা গেছে, সিংহ ‘রাসেল’ ও সিংহী ‘টুম্পা’ পরস্পর ভাই-বোন। উভয়ের জন্ম ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। ২০০৭ সালে রাসেল ও ২০০৮ সালে টুম্পা জন্মগ্রহণ করে। হঠাৎ নাওয়া-খাওয়া ছেড়ে দেয় তারা। ওজন কমতে থাকে ভাই-বোনের। দ্বারস্থ হতে হয় বিশেষজ্ঞ চিকিৎসকের। শনাক্ত হয় ভাই-বোন দুজনই এনাপ্লাজমা ও বিউবমিয়া স্পিসিসে আক্রান্ত। মঙ্গলবার সকাল ৮টায় টুম্পা মারা যাওয়ার ২১ দিন আগে মারা যায় তার ভাই রাসেল। এ নিয়ে গত এক বছরে সাতটি প্রাণী মারা গেলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম