ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু

সাফজয়ী নারী ফুটবলারদের অর্থ পুরস্কার প্রদান করলেন আম্বার গ্রুপ

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২২,  2:47 PM

news image

সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ১০ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছে আম্বার গ্রুপ। শিরোপা নিয়ে দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তাদেরকে পুরস্কৃত করার ঘোষণা দেয়। এর মধ্যে সবার আগে অর্থ পুরস্কার তুলে দিলো আম্বার গ্রুপ। রাজধানীর গুলশানে নিজেদের কার্যালয়ে কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন ও কৃঞ্চা রানী সরকারের হাতে এ অর্থ পুরস্কার তুলে দেন আম্বার গ্রুপের ডিএমডি আবু হাসান মাহমুদ ও পারিচালক এ বি এম সাইফুল হক ছোটন। অর্থ পুরস্কার পাওয়ার পর আম্বার গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাবিনা। বাংলাদেশ নারী ফুটবল দলের কল্যাণে ভবিষ্যতেও এমন পুরস্কার প্রদান অব্যাহত থাকবে বলে জানায় শিল্প প্রতিষ্ঠানটি। এর আগে এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালাম নিজের ব্যক্তিগত উদ্যোগে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরসহ সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গেমস ডেভেলপমেন্টের চেয়ারম্যান আতাউর রহমান মানিক নিজের ব্যক্তিগত কোম্পানি তমা গ্রুপে থেকেও চ্যাম্পিয়ন মেয়েদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করে। এর বাইরেও অনেকেই পুরস্কারসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ঘোষণা দিচ্ছেন। গত সোমবার নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে পরাজিত করে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। তাদের সাফল্যে ভাসছে পুরো বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম