ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

সাফজয়ী নারীদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৪,  4:13 PM

news image

তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটির প্রথম সভায় সাফজয়ী নারীদের জন্য দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাফুফে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু বলেন, সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রদান করব। শুধু খেলোয়াড় নয়, দলের সঙ্গে থাকা সবাই এই পুরস্কারের আওতায় আছেন। তিনি জানান, এই অর্থ নির্বাহী কমিটির সদস্যরা মিলে দেবেন। এর আগে টানা দুবার শিরোপা জেতায় ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল। বাফুফের প্রথম সভায় দুটি কমিটিও গঠন করা হয়েছে। ফাইন্যান্স কমিটি চার বছরের জন্য দায়িত্ব থাকবে সভাপতি তাবিথ আউয়ালের অধীনে। ন্যাশনাম টিম কমিটির চেয়ারম্যানও থাকবেন বাফুফে সভাপতি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম