ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

সাপাহারে যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীর অর্থদণ্ড

#

০১ এপ্রিল, ২০২৪,  11:45 AM

news image

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অনুমোদহীন যৌন উত্তেজনা সৃষ্টিকারী সিরাপ বিক্রি ও মজুতের অপরাধে ৪ জন ব্যবসায়ীর ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা সদরের মন্ডল মোড় এলাকায় ১ টি গোডাউনঘর, ১ টি বাসা বাড়ী সহ ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন। এই অভিযানে আজম আলীর গোডাউনঘর থেকে ৮৫০ বোতল, শাহাজান হোসেনের বাড়ীর খাটের নিচ থেকে ৮৬৪ বোতল, রুবেল স্টোর থেকে ৪৫ বোতল এবং রহমত স্টোর থেকে ১২ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। এসময় রুবেল স্টোরের মালিক রুবেলকে ১০ হাজার, রহমত স্টোরের মানিক গোলাম রাব্বানীকে ১০ হাজার, আজম ভ্যারাটিস্টোরের মালিক আজম আলীকে ৩০ হাজার এবং শারমিন স্টোরের মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পরে জব্দ করা বোতলগুলো খঞ্জনপুর এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। অপরদিকে ওই দিন সকালে উপজেলার আরিফ ডিজিটাল সেন্টার কে অনুমোদন ছাড়াই মানব দেহে রক্ত সঞ্চালন করার অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন। মোবাইল কোর্ট অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিন, স্বাস্থ্য পরিদর্শক শওকত আলী ও থানা পুলিশের উপ-পরিদর্শক সবুজ হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম