ঢাকা ২৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু সাভারের সাব রেজিস্টার জাকির হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সবচেয়ে বেশি ঢাকায় রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার যুদ্ধবিধ্বস্ত গাজায় ৩০০ দম্পতির গণবিয়ে একনেকে ১৫ প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ভিজিট ভিসার হজযাত্রীকে আশ্রয় দিলেই ৩৩ লাখ টাকা জরিমানা ইপিআই টিকা বিতরণে চরম সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

সাদাপাথর ফেরত দিতে জেলা প্রশাসনের মাইকিং

#

নিজস্ব প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২৫,  12:30 PM

news image

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক সারোয়ার আলম জানিয়েছেন, আগামী ২৬ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৫টার মধ্যে যার কাছে সাদাপাথর মজুদ আছে, তাদেরকে নিজ উদ্যোগে ও নিজ খরচে সেসব পাথর ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ের পর কারো কাছে এসব পাথর পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যেই কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে অন্যতম হলো পাথর উদ্ধারে স্থানীয় জনপ্রতিনিধিরা সরাসরি দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক স্পষ্ট করে জানিয়েছেন, জনপ্রতিনিধিরা সরকারের অংশ হওয়ায় এই অভিযানে তাদেরও দায় রয়েছে। তাই তারা নিজ নিজ এলাকায় খোঁজ নিয়ে লুকানো পাথর উদ্ধার করে সাদাপাথরে পৌঁছে দেবেন। এছাড়া স্থানীয় জনগণকে অবহিত করতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিংও করা হয়েছে। জেলা প্রশাসন আরও জানায়, সময়সীমা পেরিয়ে গেলে শুধু দোষীদের বিরুদ্ধেই নয়, বরং যেসব এলাকার দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিদের এলাকায় অবৈধ পাথর পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক সারোয়ার আলম বলেন, এটি শুধু উদ্ধার প্রক্রিয়া নয়, একইসাথে পাথর লুটের মূলহোতাদের আইনের আওতায় আনার কাজও চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম