ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা শুরু

#

১৩ নভেম্বর, ২০২১,  10:28 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাতটি কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সাত কলেজসহ রাজধানীর ১০টি কেন্দ্রে একযোগে শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা শুরু হয়। সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র দশটি হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, মিরপুর বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ। এ বছর কলা ও সমাজবিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে সাত কলেজে মোট আসন সংখ্যা ১৪ হাজার ৩৫০টি। এর মধ্যে ঢাকা কলেজে আসন সংখ্যা ২ হাজার ৪২৫টি, ইডেন মহিলা কলেজে আসন সংখ্যা ৩ হাজার ১৫৫টি, সরকারি তিতুমীর কলেজে আসন সংখ্যা ৩ হাজার ৩০০টি, কবি নজরুল সরকারি কলেজে আসন সংখ্যা ১ হাজার ৬০০টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসন সংখ্যা ১ হাজার ২৫০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আসন সংখ্যা ১ হাজার ১৮০টি ও সরকারি বাঙলা কলেজে আসন রয়েছে ১ হাজার ৪৪০টি। পরীক্ষার জন্য আবেদন করেছেন ৩০ হাজার ৮২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম