ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সাত অবৈধ ইট ভাটার বিরুদ্ধে বিএসটিআই'র মামলা

#

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  1:15 PM

news image

আবুল হোসেন বাবলুঃ সোমবার ৩ ফেব্রুয়ারী বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় এর আওতাধীন নীলফামারী জেলার ৭টি অবৈধ ইট ভাটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নীলফামারীর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর অফিস প্রধান উপপরিচালক (পদার্থ) প্রকৌশলী মুবিন-উল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীলফামারী জেলার সদর থানাধীন গোড়গ্রাম মাঝপাড়াস্থ মেসার্স টি এ বি ব্রিকস্-১, একই থানাধীন গোড়গ্রাম, ভবানীগঞ্জ এলাকার মেসার্স বি ও বি ব্রিকস, সোনাখুলী সিপাইগঞ্জ সড়ক (জিয়ার বাজার) এলাকার মেসার্স মায়িদা ব্রিকস, বোতলাগাড়ী সৈয়দপুর এর মেসার্স এ আর এস ব্রিকস ও মেসার্স এম এ এস ব্রিকস, খিয়ারজুম্মা হাজারীহাট সড়কের মুশরত ধুলিয়া গ্রামের মেসার্স মাহী ব্রিকস এবং কালীতলা বোতলাগাড়ী এলাকার সৈয়দপুরের মেসার্স এম বি ব্রিকস এর বিরুদ্ধ মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম