ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালিত

#

২৪ জুন, ২০২৫,  1:52 PM

news image

মনিরুজ্জামান মনি : প্রস্তাবিত ৬ দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো সাতক্ষীরা সদরসহ জেলার সব উপজেলায় স্বাস্থ্য সহকারীরা মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। বাংলাদেশ হেলথ অ্যাসি¯ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিবকল্পনা কার্যলয়ের সামনে এ অবস্থান কর্মসুচি পালিত হয়। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোশারফ হোসেনর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠেনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এস এম নুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবকল্পনা কর্মকর্তার কার্যলয় সদর সাতক্ষীরা জেলা সভাপতি ও কেন্দ্রীয় সম্মনয়ক আলী হোসেন, স্বাস্থ্য সহকারি মো: মনিরুজ্জামন, অফিস ইনচার্জ  মো: আব্দুস শহীদ প্রমুখ।  এ সময় বক্তারা বলেন, জনস্বাস্থ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দায়িত্ব পালন করলেও স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা ও ন্যায্য বেতন গ্রেড থেকে বঞ্চিত। নিয়োগবিধি সংশোধন, ১৪তম ও ১১তম গ্রেডে উন্নীতকরণ, ডিপ্লোমা কোর্সের স্বীকৃতিসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। তারা হুঁশিয়ারি দিয়ে তাদেন দাবিগুলো তুলে ধরেন। দাবিগুল হলো: ১. স্নাতক ডিগ্রি ও ১৪তম গ্রেডে নিয়োগ নিশ্চিতকরণ, ২. ইন-সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, ৩. পদোন্নতির ধারাবাহিকতা বজায় রাখা, ৪. অভিজ্ঞ স্বাস্থ্য সহকারীদের স্নাতক স্কেলে অন্তর্ভুক্তি, ৫. টাইম স্কেল/উচ্চতর গ্রেড নতুন বেতন স্কেলে যোগ, ৬. পূর্বে ডিপ্লোমা সম্পন্নদের সরাসরি ১১তম গ্রেডে উন্নীতকরণ। এই ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম