ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুন, জেলাজুড়ে বন্ধ বিদ্যুৎ সরবরাহ

#

নিজস্ব প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২৫,  3:04 PM

news image

সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১১টা ১০ মিনিটে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের স্টেশনে একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন লাগে। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো প্রাণহানি ঘটেনি। সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তিনি আশা প্রকাশ করেন, বিকেলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার ওভারহিটিং বা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ায় শহর ও গ্রামীণ জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। মিল-কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম