ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার

#

০৬ নভেম্বর, ২০২৫,  2:52 PM

news image

মনিরুজ্জামান মনি: সাতক্ষীরার পাটকেলঘাটায় ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর ৫ টার দিকে পাটকেলঘাটা থানার চারাবটতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহাতের নাম মোঃ অহিদ মোড়ল (৩৪)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের মো. আব্দুর রশিদ মোড়লের ছেলে।  স্থানীয় বাসিন্দা মাহমুদুল ইসলাম জানান, অহিদ মোড়ল পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।বুধবার তিনি মোটরসাইকেল নিয়ে বের হয়ে রাতে বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে যাত্রীবেশি  অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাড়া নিয়ে রাতে শ্বাসরোধ করে তাকে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা চারাবটতলা এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে চারাবটতলা এলাকা থেকে আমরা একটি মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। ময়না তদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম