ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মে, ২০২৫,  11:51 AM

news image

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ারা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) রাতে উপজেলার চরতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর ব্রাহ্মনডেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা চরতি ইউনিয়নের মৃত বাচা মিয়ার কন্যা। স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে তিনি বাবার বাড়িতে থাকতেন। তার দুটি সন্তান রয়েছে। সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, নিহতের বড় ভাই নজির আহমদ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছ থেকে ময়নাতদন্ত ছাড়া দাফন করার অনুমতি আনার পর নিহতের লাশ পরিবারের সদস্যদের বুঝিয়ে দেয়া হয়। চরতি ইউনিয়নের ইউপি সদস্য মো. হানিফ চৌধুরী জানান, ওই নারী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। সোমবার বৃষ্টির সময় বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে টিনের সাথে লেগে ঘর বিদ্যুতায়িত হলেও তিনি বিষয়টি জানতেন না। এ সময় তিনি কলসি থেকে পানি পান করতে গেলে হাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাৎক্ষণিক মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম