ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

সাজেক থেকে ফেরার পথে জিপ উল্টে ১০ পর্যটক আহত

#

নিজস্ব প্রতিনিধি

০৭ ডিসেম্বর, ২০২৪,  2:48 PM

news image

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে জিপ উল্টে খাদে পড়ে ১০ পর্যটক আহত হয়েছেন। শনিবার সকালে সাজেকের হাউজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেক ভ্রমণে গিয়েছিলেন। আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বল নামে চারজনের অবস্থা গুরুতর। আহত অন্যদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার বলেন, সাজেক ভ্রমণ শেষে জিপ গাড়িতে সকালে খাগড়াছড়ি ফিরছিলেন পর্যটকেরা। হঠাৎ গাড়িটি উল্টে সড়কের পাশে প্রায় ৩০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা ১০ পর্যটক আহত হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম