ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮

সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে স্থানীয় প্রশাসন

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২৪,  8:22 PM

news image

পার্বত্য জেলায় সাম্প্রতিক সময়ে অস্থিরতা ও বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এই সিদ্ধান্তের বিষয়টি জানান।  তিনি জানান, বর্তমানে পার্বত্য জেলায় যে পরিস্থিতি বিরাজ করছে তাতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে পর্যটক ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে না। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। যা পরবর্তীতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ছড়িয়ে পড়ে চারজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। দীঘিনালার এই সড়ক ধরে খাগড়াছড়ি থেকে সাজেকে যেতে হয়। গত শনিবার থেকে ৭২ ঘণ্টার অবরোধে কারণে আটকা পড়ে দেড় হাজার পর্যটক। এ সময় যান চলাচল বন্ধ থাকায় এবং বিদ্যুৎ সাব স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাজেকে বিদ্যুৎ-পানি ও খাদ্য সঙ্কটে পড়ে পর্যটকরা। প্রসঙ্গত, খাগড়াছড়ির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ চালু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ি থেকে ঢাকার বাস চলাচল চালু হলেও মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কুমিল্লাসহ সারাদেশের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। তিন দিনের অবরোধ শেষে সকাল থেকে যাত্রীদের ভিড়ে কর্মব্যস্ততা ফিরেছে টিকেট কাউন্টার গুলোতে। অপরদিকে, অতঙ্ক আরও ভয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পার্বত্য অঞ্চলের জেলা রাঙামাটি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শহরের সহিংসতার পর বনরুপা সাপ্তাহিক বাজারে পাহাড়ি-বাঙালি ক্রেতা বিক্রতায় অন্য স্বাভাবিক দিনের মতো। বাজারে পাহাড়ি বিক্রেতা যেমন ছিলো তেমনি ছিলো বাঙালি বিক্রেতাও। কেটা কাটায় ব্যস্ত ছিলো সব সম্প্রদায়ের মানুষ। স্বাভাবিক হতে শুরু করেলেও কিছু ভয় ও আতঙ্ক ছিলো সবার মনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম