ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ ‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ৯ ক্ষেত্রে ব্যয় কমাতে সরকারের বিশেষ নির্দেশনা জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ৩১

সাজেকে আটকা পড়েছে ৬ শতাধিক পর্যটক

#

নিজস্ব প্রতিনিধি

০২ জুলাই, ২০২৪,  12:29 PM

news image

টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে খাগড়াছড়ি সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালিতে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকা পড়েছে। সোমবার মধ্যরাত থেকে বাঘাইহাট বাজারে পাহাড়ি ঢলের পানি বাড়ায় সড়ক এবং বেইলি ব্রিজ তলিয়ে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২ জুলাই) সকালে বাঘাইহাট থেকে কোনো গাড়ি সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যায়নি এবং সাজেক থেকেও পর্যটকবাহী স্কট ছেড়ে আসেনি। সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, সোমবার মধ্যরাত থেকে বাঘাইহাট বাজার এবং মাচালং বাজারে ঢলের পানি বাড়তে শুরু করে। এই মুহূর্তে বাঘাইহাট বাজারে কোমড় সমান পানি আছে। তাই সাজেক সড়কে কোনো যানবাহন চলছে না।

ফলে গতকাল যে পর্যটকরা সাজেকে এসেছিলেন তারা ফিরতে পারেননি। খাগড়াছড়ি থেকেও কোনো গাড়ি সাজেকের উদ্দেশ্যে ছেড়ে আসেনি। সাজেক মেঘপুঞ্জি রিসোর্টের ব্যবস্থাপক পুষ্প চাকমা বলেন, গত কয়েকদিন ধরে সাজেকে টানা বৃষ্টিপাত চলছে। আজও বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে খুব বেশি পর্যটক সাজেকে আসেননি। এই মুহূর্তে ৫ শতাধিক পর্যটক সাজেকে অবস্থান করছেন। আজ এবং আগামীকাল যাদের অগ্রিম বুকিং ছিল সেগুলো আমরা রিফান্ড করে দিচ্ছি। তিনি আরও বলেন, বৃষ্টির কারণে পর্যটকরা বাইরে বেড়াতে পারছেন না। সবাই রিসোর্ট কটেজেই অবস্থান করছেন।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাহুল চাকমা জন বলেন, বৃষ্টির কারণে বাঘাইহাট সড়ক তলিয়ে গিয়ে যান চলাচল বন্ধ থাকায় গতকাল সাজেকে আসা পর্যটকরা আটকা পড়েছেন। গতকাল ছোট-বড় মিলিয়ে প্রায় ৭০টির মতো গাড়ি সাজেকে এসেছে। আর বর্তমানে ছয়শতের মতো পর্যটক আছেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার জানান, টানাবৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালা সড়ক ও বাঘাইছড়ির বাঘাইহাট বাজার পানিতে ডুবে যাওয়ায় শতাধিক পর্যটক সাজেকে আটকা পড়ে আছে। তবে পানি নামতে শুরু করলে যান চলাচল স্বাভাবিক হবে। উল্লেখ্য, প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি সাজেক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম