ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ২০৯ জন উদ্ধার, গ্রেপ্তার ১২

#

নিজস্ব প্রতিনিধি

১০ এপ্রিল, ২০২৫,  10:55 AM

news image

সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের সময় ২০৯ ভিকটিমকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় গ্রেপ্তার করা হয় পাচারকারী চক্রের ১২ সদস্যকে।  বুধবার (৮ এপ্রিল) রাতে সেন্টমার্টিন থেকে তাদের উদ্ধার করা হয়।  টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। কোস্টগার্ডের পক্ষ থেকে করা মামলার বরাত দিয়ে ওসি বলেন, বুধবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে সেন্টমার্টিনে টহল দেওয়ার সময় কোস্টগার্ড সদস্যরা দেখতে পান যে, একটি পুরাতন ইঞ্জিনচালিত কাঠের বোট দিয়ে কিছু লোককে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। বোটটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের পিছু নেয় কোস্টগার্ড। এরপর রাত সাড়ে ৮টার দিকে সেন্টমার্টিনের ছেরাদ্বীপের পূর্ব পাশে আটক করা হয়। ওসি আরও বলেন, পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বোটে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন, তাদের অবৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছে। মানবপাচারের শিকার হওয়াদের মধ্যে বাংলাদেশী পুরুষ ছিলেন ৪২ জন। আর বাকি ১৬৭ জন রোহিঙ্গা। তাদের মধ্যে পুরুষ-৬৭, নারী ৭২ এবং শিশু ২৮ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম