ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

সাকিব ও হাসারাঙ্গা—টি–টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন দুজন

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ মে, ২০২৪,  5:02 PM

news image

১৫ দিন পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে সাকিব আল হাসান ও ওয়ানিন্দু হাসারাঙ্গার মধ্যে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে লড়াইটা জমে উঠেছে বেশ। সাকিব ও হাসারাঙ্গা দুজনেই আছেন যৌথভাবে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচে খেলেছেন সাকিব। সিরিজের শেষ দুই ম্যাচে ৫ উইকেট নেওয়া সাকিব ব্যাট হাতে ততটা ভালো করতে পারেননি। চতুর্থ টি-টোয়েন্টিতে ১ রানের পর পঞ্চম ম্যাচে রান করেছেন ২১। তাতে তাঁর রেটিং পয়েন্ট ২৩১ থেকে কমে হয়েছে ২২৮।  সমান ২২৮ রেটিং পয়েন্ট হাসারাঙ্গারও। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রায় ১০ মাস পর টি-টোয়েন্টিতে ফেরেন সাকিব। এর আগে সর্বশেষ ২০২৩ সালে জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেন সাকিব। তখন তাঁর রেটিং পয়েন্ট ছিল ২৮৮। অনেক দিন টি-টোয়েন্টির দলের বাইরে থাকায় তাঁর রেটিং পয়েন্ট এমনিতেই কমছিল। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের তিনে থাকা মোহাম্মদ নবীও খুব বেশি রেটিং পয়েন্টে পিছিয়ে নেই। সাকিব-হাসারাঙ্গার সঙ্গে তাঁর পার্থক্য মাত্র ১০ রেটিং পয়েন্টের। বাংলাদেশ সিরিজে অলরাউন্ড পারফর্ম করে দুই ধাপ এগিয়ে চার নম্বরে আছেন সিকান্দার রাজা। তাঁর রেটিং পয়েন্ট ২১০। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের ৫ নম্বরে আছেন এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের রেটিং পয়েন্ট ২০৫। ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ১২৮ রান করে ৬ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৫৩ নম্বরে উঠে এসেছেন আয়ারল্যান্ডের অ্যান্ড্রু বলবার্নি। হ্যারি টেক্টর এগিয়েছেন ১২ ধাপ, আছেন ৬৯ নম্বরে। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচে তাঁর রান ৬৯।  পাকিস্তানের ফখর জামান ২ ইনিংস ব্যাটিং করে রান করেছেন ৯৮, সেটা প্রায় ১৭০ স্ট্রাইকরেটে। তাতে ৪ ধাপ এগিয়ে ৫৭তম স্থানে উঠে এসেছেন ফখর। অবসর ভেঙে ফেরা ইমাদ ওয়াসিম ২৪ ধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৫২তম স্থানে আছেন। সিরিজে ৭.২০ ইকোনমিতে ৩ ম্যাচে ২ উইকেট নিয়েছেন ইমাদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা বাংলাদেশ পেসার তাসকিন আহমেদেরও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তিনি এগিয়েছেন তিন ধাপ, আছেন ২৩ নম্বরে। অন্যদিকে জিম্বাবুয়ের সিরিজের শেষ দুই ম্যাচে খেলা মোস্তাফিজুর রহমান ৫ ধাপ এগিয়েছেন, আছেন ২৫তম স্থানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম