ঢাকা ০৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে ‘তারেক রহমান যাতে ভালো কাজ করতে না পারেন ইসলামের শত্রুরা ষড়যন্ত্র করছে’ সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার দাবি ইরানিদের মতোই ইরানে থাকা বাংলাদেশিদের গুরুত্ব দেয়া হচ্ছে: ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মুন্সীগঞ্জের চোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত দপ্তর পুনর্বণ্টন : ৮ প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয় পেলেন চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

সাকিবের অভাব কেউ পূরণ করতে পারবে না: নাসুম

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২৪,  2:02 PM

news image

আফগানিস্তান সিরিজ দিয়ে প্রায় এক বছর জাতীয় দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ। সাকিব আল হাসান না-থাকায় বাঁহাতি স্পিনারের অভাব পূরণ করতে দলে ডাক পেয়েছেন তিনি। তবে ভিসা জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাতে পারেননি নাসুম। যার ফলে মিস করেছেন প্রথম ম্যাচ। ভিসা জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন আরেক তরুণ পেসার নাহিদ রানাদেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাসুম। এ সময় সাকিবের অভাব পূরণ করা নিয়ে এক প্রশ্নের জবাবে এই স্পিনার বলেন,

ওনাকে (সাকিব) তো সবসময় মিস করা হয়, ওনার অভাব তো আর কেউ পূরণ করতে পারবে না। পরবর্তী দুই ম্যাচের জন্য দোয়া কইরেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে। যেখানে হাথুরুসিংহের কাছে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছিলেন এই ক্রিকেটার। অভিযোগ প্রমাণ হওয়ায় গত মাসে হাথুরুকে বরখাস্ত করেছে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। যদি এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন লঙ্কান কোচ। তবে চাকরি বাঁচাতে পারেননি তিনি। হাথুরুর বিদায়ের পরই জাতীয় দলে ডাক পেয়েছেন নাসুম। আবারও বাংলাদেশের জার্সিতে ফিরতে পেরে উচ্ছ্বসিত এই স্পিনার। আগের মতো পারফর্ম করতে চান তিনি। তাই সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম