ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা আগুন সন্ত্রাসের কারণে আতঙ্কিত নয়, মানুষ কঠোর অবস্থানে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিনেতা সোহেল খান মারা গেছেন স্থানীয় সরকার নির্বাচন : ভোটার এলাকা পরিবর্তনের হিড়িক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ সময় বাড়ল ঢাবিতে ভর্তি আবেদনের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রোল বোমা হামলা: ড. ইউনূস নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, তিন তেলবাহী জাহাজে আগুন ডি লিট উপাধি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

সাউদাম্পটনের কাছে চেলসির হার

#

স্পোর্টস ডেস্ক

৩১ আগস্ট, ২০২২,  5:35 PM

news image

প্রিমিয়ার লিগ মৌসুমের শুরুতেই দ্বিতীয় ম্যাচ হারের স্বাদ নিল চেলসি। মঙ্গলবার সেন্ট মেরি’স স্টেডিয়ামে ২-১ গোলে তাদের হারিয়েছে সাউদাম্পটন। ২৩ মিনিটে রহিম স্টার্লিং দুই ম্যাচে তৃতীয় গোল করে এগিয়ে দেন চেলসিকে। পাঁচ মিনিট পর সাউদাম্পটন সমতা ফেরায় ১৮ বছর বয়সী রোমিও লাভিয়ার দর্শনীয় স্ট্রাইকে। প্রথমার্ধের যোগ করা সময়ে স্বাগতিকরা লিড নেয়। অ্যাডাম আর্মস্ট্রংয়ের শট চেলসির খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায়। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আটে নেমে গেছে চেলসি। সমান পয়েন্টে তাদের ঠিক উপরে সাউদাম্পটন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম