ঢাকা ২৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপি নজরুলের নতুন ভিডিও ভাইরাল ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা, সূচি প্রকাশ দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে সহকর্মী নিহত প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাত্তা পাচ্ছে না মোদির বিশেষ ঘোষণা, পদত্যাগই চাইছে ‘তেলাপোকা পার্টি’ চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচির প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

সাঈদীর মতো খালেদা জিয়াকেও মারতে চায় সরকার

#

নিজস্ব প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০২৩,  1:20 PM

news image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার হাসপাতালে রেখে দেলাওয়ার হোসাইন সাঈদীর মতো মারতে চায় বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৭ সেপ্টেম্বর) তারুণ্যের রোডমার্চ কর্মসূচির দ্বিতীয় দিন বগুড়া চারমাথা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, সে থাকলে নাকি ভালো নির্বাচন হয়!—শিয়ালের কাছে মুরগি দিলে কি হয় তা সবাই জানে। জনগণের ভোটাধিকার চুরি করে ২০২৪ সালে আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা চলছে। কিন্তু এবার আর তা হবে না। বিরোধী নেতাকর্মীদের মামলা গ্রেফতার আর সাজা দিয়ে বিরোধীমাঠ শূন্য করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন,  জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে যেভাবে জেলে রেখে মেরেছে, বেগম জিয়াকেও সেভাবে হাসপাতালে রেখে মারতে চায় সরকার। ভোটাধিকার ফিরিয়ে দিয়ে, সরকারকে পদত্যাগ করতে হবে দাবি করে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় দিন বগুড়া থেকে সান্তাহার ও নওগাঁ হয়ে রাজশাহীর মোট ১৩০ কিলোমিটার পর্যন্ত রোডমার্চ করবে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এর আগে প্রথম দিন শনিবার (১৬ সেপ্টেম্বর) রংপুর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয় রোডমার্চ। রংপুর থেকে দিনাজপুর, মাঝে নীলফামারীর সৈয়দপুর। গাড়িবহরের ছুটে চলে উত্তরের জনপদে। প্রতিবাদী স্লোগানে মুখর ছিল পুরো যাত্রা। কেন্দ্রীয় ও স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকা থেকে জড়ো হন নেতাকর্মীরা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম