ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সাংবাদিক তুলির আত্মহত্যা হতাশা থেকে

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২২,  2:44 PM

news image

মানসিক হতাশা থেকে সাংবাদিক সোহানা তুলি আত্মহত্যা করেছেন। চাকরি বা ব্যবসায় আশানুরূপ সফল না পাওয়ায় তার ভেতর মানসিক হতাশা কাজ করছিল। মূলত এ কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে ধারণা করছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান বলেন, ঘটনার পর আমরা সোহানা তুলির স্বজনদের সঙ্গে কথা বলেছি। তুলি মারা যাওয়ার আগে তার মানসিক হতাশার কথা ছোট ভাই মোহাইমিনুলকে জানিয়েছিলেন। বিশেষ করে চাকরি এবং ব্যবসার অবস্থা নিয়ে এ হতাশা কাজ করছিল। এ কারণেই আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি যে তুলি আত্মহত্যা করেছেন। তার শরীরের কোথাও জখমের চিহ্ন পাওয়া যায়নি। পাশাপাশি যে বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, সেই বাসার জানালা ভেঙে কেউ ভেতরে প্রবেশ করেছে তেমন কিছু পাওয়া যায়নি। তারপরও ময়নাতদন্ত হচ্ছে। ময়নাতদন্তের পরই তার মৃত্যুর প্রকৃত কারণ আমরা জানতে পারবো বলে ধারণা করছি। মোহাইমিনুল ইসলাম বলেন, আমি যশোর থাকি। আপুর  ঘটনা শুনে ঢাকায় এসেছি। মৃত্যুর আগে তার সঙ্গে নানা বিষয় নিয়ে কথা হয়েছে। কিন্তু তিনি এভাবে সিদ্ধান্ত নেবেন তা বুঝতেও পারিনি। তাহলে আমরা আগে থেকেই ব্যবস্থা নিতাম। পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে আলাপে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন তুলি। এরপর দৈনিক আমাদের সময়, কালেরকণ্ঠ এবং সর্বশেষ তিনি বাংলা ট্রিবিউনে সহ-সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি ট্রিবিউন থেকে চাকরি ছেড়ে দেন। এর কিছুদিন পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সম্প্রতি একটি অনলাইন শপ খুলে নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। বুধবার (১৩ জুলাই) হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকার একটি বাসা থেকে তুলির মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাসায় তিনি এক বান্ধবীর সঙ্গে থাকতেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম