ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

সহপাঠীর মৃত্যু: আগামীকাল দুপুর থেকে শিক্ষার্থীদের আন্দোলন আবারো শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২২,  10:33 PM

news image

রাজধানীর ফার্মগেটে সড়ক থেকে সরে গেছেন শিক্ষার্থীরা। তবে তারা মঙ্গলবার দুপুর থেকে আবারো আন্দোলন শুরু করবেন বলে জানান। সোমবার (১২ সেপ্টেম্বর) ফার্মগেটে মূলসড়কে টানা দুই ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা করেন। মাইক্রোবাসের ধাক্কায় সরকারি বিজ্ঞান কলেজের ছাত্র আলী হোসেনের নিহতের ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজ, তেজগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা। সে অনুযায়ী মঙ্গলবার দুপুর ১২টা থেকে তারা একত্রিত হয়ে সড়কে অবস্থান নেবেন শিক্ষার্থীরা।  এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে একটি মাইক্রোবাসের ধাক্কায় আহত হন আলী হোসেন। তিনি সরকারি বিজ্ঞান কলেজের ছাত্র। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম