ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে যেসব সুবিধা জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয় বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস টানা দুই দফা কমার পর স্বর্ণালংকারের দামে বড় লাফ মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি

সরবরাহ বাড়ায় হিলিতে কমেছে আলু-পেঁয়াজের দাম

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২৪,  3:22 PM

news image

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি আলু ও পেঁয়াজের দাম। দেশি আলু প্রকারভেদে কেজি প্রতি ২ থেকে ৫ টাকা কমে ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে এবং দেশি পেঁয়াজ কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমে ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কাঁচা মরিচের দামও অনেকটাই কমেছে। বর্তমানে প্রতিকেজি কাঁচা মরিচ ২০ টাকা কমে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোকামে সরবরাহ বৃদ্ধি এবং ক্রেতা সংকটের কারণে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। হিলি বাজারে কাঁচা বাজার করতে আসা মাজহারুল ইসলাম বলেন, গত সপ্তাহের থেকে চলতি সপ্তাহে হিলির বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে।

আলু, পেঁয়াজ এবং কাঁচা মরিচের দাম অনেকটাই কমেছে। তবে ডিম, মসলা জাতীয় পণ্য এবং চাল, তেলের দাম বেশি। সেই সাথে চিনি, ছোলার দামও চড়া। সামনে রমজান মাস, সরকারের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিংসহ জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে আমরা সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবো। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি হতে পারে এমণ খবরে মোকামগুলোতে কমতে শুরু করেছে দাম। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গতকাল বিক্রি হয়েছিলো ৭৫ টাকা পর্যন্ত। পেঁয়াজের দাম কমলেও ক্রেতা অনেকটাই কমে গেছে। সামনে রমজান মাস, সরকার যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি করে তাহলে দেশি এবং ভারতীয় পেঁয়াজের দাম আরও কমে যাবে। হিলি বাজারে কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, একদিনের ব্যবধানে হিলিতে কাঁচা মরিচের দাম অনেকটাই কমে গেছে। গতকাল কেজি প্রতি ৫০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে মাত্র ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগের থেকে ক্রেতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম