ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

সরকার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে : রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২২,  6:47 PM

news image

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। মানুষ ভালো মানের চিকিৎসা পাচ্ছে না। তাই, দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।’ জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বিএনপির আয়োজিত এক র‍্যালি শেষে এ কথা বলেন তিনি। সারা বিশ্বে ‘আমাদের পৃথিবী, আমাদের স্বাস্থ্য’ স্লোগান নিয়ে এবারের বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে র‍্যালির আয়োজন করে বিএনপি। রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা স্বাস্থ্য খাত নিয়ে সরকারের লুটের চিত্র দেখেছি। করোনাকালেও সে চিত্র আরও পরিষ্কার হয়ে সামনে এসেছে। এ সময় আমরা সাহেদ কাণ্ড, ডা. সাবরিনা কাণ্ড দেখেছি।’ বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ড্যাবের নেতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম