ঢাকা ১৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় চাঁদা না পেয়ে বাসা বড়িতে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাট, আহত ৫ রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না: বিদ্যুৎমন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব হামের উপসর্গে একদিনে আরও ৪ শিশুর প্রাণহানি রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী পাকিস্তানের সরকারি হাসপাতালে এইচআইভি আক্রান্তদের অধিকাংশই শিশু বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল

সরকার মেগা দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করছে : মোশাররফ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০২৩,  3:44 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। শনিবার (৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে পারছে না। আওয়ামী সিন্ডিকেটের লোকেরা দেশের মানুষের পকেট কেটে বিদেশে পাচার করার কারণে অর্থনীতির এ অবস্থার হয়েছে। আজকে মধ্যবিত্তরা গরিব হয়ে যাচ্ছে।

পেট চালাতে পারছে না। গরিব আরও গরিব হচ্ছে। এই অবস্থা বাংলাদেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ। এই সরকারের হাত থেকে মানুষকে মুক্ত করতে হবে। তারা ১৯৭২-৭৫ সালেও একইভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল। এরাই গণতন্ত্রকে ধ্বংস করেছে, পদদলিত করেছে। তিনি বলেন, কোনো স্বৈরাচার সরকার আপসে ক্ষমতা ছাড়েনি। আওয়ামী লীগও ছাড়বে না। তাই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তির জন্য গণআন্দোলন সৃষ্টি করতে হবে। গণআন্দোলন ছাড়া বিকল্প নেই। পাকিস্তান আমলে গণআন্দোলনের মাধ্যমে আইয়ুব খানকে বিদায় করা হয়েছিল। বাংলাদেশেও এরশাদকে গণআন্দোলনের মাধ্যমে বিদায় করা হয়েছে। বিএনপির এ নেতা বলেন,

আগামী নির্বাচনকে শেখ হাসিনা মুক্ত নির্বাচন হতে হবে। তার অধীনে কোনো নির্বাচন হবে না। অতীতের নির্বাচনগুলোতে প্রমাণ হয়েছে, শেখ হাসিনার অধীনে নির্দলীয় অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হয়নি, ভবিষ্যতে হতে পারে না। তাই সময় অতি সন্নিকটে, দেশের মানুষ ঐক্যবদ্ধ। অনতিবিলম্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় দিয়ে মানুষকে মুক্ত করব। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন ফারুক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, বিএনপির যগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম