ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

সরকারের হস্তক্ষেপে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা

#

স্পোর্টস ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৬,  11:12 AM

news image

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত বোর্ড ভেঙে গঠন করা হয়েছে এডহক কমিটি। বিসিবির মতো একই ঘটনা ঘটতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে (এসএলসি)। গতকাল মঙ্গলবার এক বিশেষ বৈঠকে বসেছিলেন এসএলসির সমালোচিত সভাপতি শাম্মি সিলভা এবং তার নির্বাহী কমিটির সকল সদস্যরা। প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠকের পর সভাপতিসহ সকল সদস্যরা পদত্যাগ করেন। বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। আজ বুধবার তাদের পদত্যাগপত্র ক্রীড়া মন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে জমা দেওয়া হবে বলেও খবরে জানানো হয়েছে। তবে বৈঠক শেষে কমিটির সদস্যরা বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি। ফলে এসএলসিতে নতুন প্রশাসন কীভাবে গঠিত হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। এসএলসি কর্তারা পদত্যাগ করলেও সেটা অনেকটাই তাদের পদত্যাগ করতে বাধ্য করেছে দেশটির সরকার। কারণ অনেক দিন ধরেই বোর্ডের বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ফলে এবার বোর্ডকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছে দেশটির সরকার। শাম্মি ডি সিলভার নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে এক সপ্তাহের মধ্যেই অন্তর্বর্তীকালীন কমিটি গঠনেরও ইঙ্গিত দিয়েছিল। সরকারের এমন ইঙ্গিতের পরই পদত্যাগ করেছে শাম্মির নেতৃত্বাধীন কমিটি। এ নিয়ে টানা চার মেয়াদে লঙ্কান ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেছেন শাম্মি সিলভা, এরমধ্যে তিনবারই তিনি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফলে এসব নির্বাচন নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। এ ছাড়া বোর্ড পরিচালনায়ও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম