ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নিয়ম

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৫,  11:29 AM

news image

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে (জিও) পাসপোর্ট নম্বর লিখে দেওয়ার বাধ্যবাধকতা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (২৭ জুলাই) সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সচিব বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশ জারি করা হচ্ছে। কিন্তু, তাদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর পাসপোর্ট নম্বর লিখে দেওয়া হচ্ছে না। সরকারি আদেশে পাসপোর্ট নম্বর দেওয়া না থাকায় কর্মকর্তা বা কর্মচারীরা কোন পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণে যাচ্ছেন তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ অবস্থায় কর্মকর্তা বা কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে পাসপোর্ট নম্বর দেওয়ার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম