ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরবাড়ি, মৃত ১ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

সমাবেশে যাওয়ার পথে ইশরাকের গাড়িবহরে হামলা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২২,  10:32 AM

news image

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বরিশাল বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওয়ানা হন। শনিবার (৫ নভেম্বর) ভোরে ঢাকা থেকে রওয়ানা হওয়ার পর তার গাড়িবহরটি পথে পথে বাধার শিকার হয় এবং গাড়িবহরে হামলা করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ভাঙচুর করা হয়েছে বহরে থাকা বেশ কয়েকটি গাড়িও। হামলায় গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন বহরে থাকা নেতাকর্মীরা। তারা জানান, গাড়িবহরটি বরিশালের কাছাকাছি গৌরনদীর মাহিরা বাজারে পৌঁছালে সেখানে দুর্বৃত্তরা তাদের গাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয় বহরের বেশ কয়েকটি গাড়ি। বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।তবে অক্ষত রয়েছেন ইশরাক হোসেন। আহতরা হলেন- ঢাকা দক্ষিণ বিএনপির ৩৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহিদুল হক সহিদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপি নেতা মামুন ভূঁইয়া, রকি, ৩৮ নং ওয়ার্ড বিএনপি কর্মী মো. বাবুল, মো. রাসেল ও খোকন। ৪০ নং ওয়ার্ড বিএনপি নেতা ইমরান, ৪২ নং ওয়ার্ড যুবদল সদস্য সচিব মাসুদ রানা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা রকি ও আল আমিন। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আমাদের সমাবেশগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ দেখে সরকার ভয় পেয়েছে। গণজোয়ার থামাতে সরকার পরিবহন ধর্মঘট দিয়েছে।তাতেও আটকাতে না পেরে সমাবেশস্থলে যাওয়ার পথে পথে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ দিয়ে বাধার সৃষ্টি করছে, কাপুরুষের মতো রাতের আধারে গাড়িবহরে চোরাগুপ্তা হামলা করছে। কিন্তু আমরা দমে যাব না।সব বাধা মোকাবিলা করে ঠিকই সমাবেশস্থলে এগিয়ে যাচ্ছি। সমাবেশ সফল করবই আমরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম