ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

সমাপ্তির দিকে করোনা মহামারি : ডব্লিউএইচও

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  1:11 PM

news image

করোনা মহামারির ইতি টানতে বিশ্ব বর্তমানের চাইতে ভালো অবস্থানে আর কখনোই ছিল না বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস। একই সঙ্গে মহামারির শেষ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। রয়টার্স ও আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান বলেন, ‘আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি। তবে মহামারির শেষ দেখা যাচ্ছে।’ দুই বছর ধরে বিশ্বজুড়ে ৬০ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া মহামারি নিয়ে এটাই এখন পর্যন্ত সবচেয়ে আশাব্যঞ্জক বক্তব্য।

চীনে ২০১৯ সালের শেষ দিকে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসে এরই মধ্যে বিশ্বের প্রায় ৬০ লাখের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। আক্রান্ত হয়েছে ৬১ কোটির বেশি মানুষ। ২০২০ সালের মার্চের পর গত সপ্তাহেই বিশ্বে করোনায় সবচেয়ে কম মৃত্যু হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে। যদিও বুধবারও সংস্থাটির প্রধান বিশ্বের সবগুলো দেশকে করোনা নিয়ে সতর্কতা অব্যাহত রাখতে পরামর্শ দিয়েছেন। ডব্লিউএইচও প্রধান বলেন, দেশগুলোর উচিত তাদের নীতি কঠোরভাবে পর্যালোচনা করা এবং কোভিড-১৯ কিংবা ভবিষ্যতে আসা ভাইরাস মোকাবিলার শক্তি তৈরি করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম