ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

সব ধরনের খেজুরের দাম কমিয়েছে আরব আমিরাত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ, ২০২৩,  7:59 PM

news image

কিছুদিন পরই শুরু হবে পবিত্র রমজান মাস। এ মাসকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলছে ছাড়ের ছড়াছড়ি। সব ধনের মানুষ যাতে রমজান মাসে পণ্য ক্রয় করতে গিয়ে কোনো ধরনের দুর্ভোগ এবং কষ্টে না পড়ে এজন্য এসব দেশের সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পবিত্র রমজানে খেজুরের চাহিদা বেড়ে যায়। কারণ খেজুর খুবই পুষ্টিকর খাবার। তাই পবিত্র রমজানে সব ধরনের ক্রেতারা তাদের প্রয়োজন মতো খেজুর ক্রয় করতে পারে এজন্য মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমি রাতে সব ধরনের খেজুরের দাম কমানো হয়েছে। রাসূল সা. বলেছেন, রোজা রাখার পর ইফতারিতে খেজুর রাখা উত্তম। কেউ যদি খেজুর না পায় তাহলে সে যেন পানি দিয়ে ইফতার করে। অর্থাৎ রমজানে ইফতারিতে রাসূল সা. খেজুরের ওপর গুরুত্ব দিয়েছেন। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সারজার বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে খেজুরের বিক্রি বেড়েছে। এখন প্রত্যেকটি দোকানে প্রতিদিন প্রায় ১৫০ কেজি খেজুর বিক্রি হয়। রমজান শুরু হলে প্রত্যেকটি দোকান প্রতিদিন প্রায় ১ হাজার কেজি খেজুর বিক্রির লক্ষ্যমাত্র নিধারণ করেছে। একজন খেজুর বিক্রেতা ইব্রাহিম আব্দুল রমমান বলেন, ‘আমাদের দোকানে ২৫ ধরনের খেজুর রয়েছে। এর মধ্যে জর্ডান, সৌদি আরব, লেবান এবং ফিলিস্তিনের খেজুর আছে। এছাড়াও স্থানীয় বাগানের কিছু খেজুর আছে।  ৩০ বছর ধরে ইব্রাহিম খেজুর বিক্রি করেন। তিনি জানান, পবিত্র রমজান মাসে খেজুরের চাহিদা বেড়ে যায়। কারণ খেজুর স্বাস্থ্যের জন্য খুবই উপকারি।  তিনি বলেন, আমাদের বাজারগুলোত প্রায় ডাক্তার আসেন। তারা এসে আজওয়া খেজুরের গুণাগুন বর্ণনা করেন। কারণ আজওয়া খেজুর হার্টের সমস্যা দূরে করে এবং মানুষকে চিন্তা মুক্ত রাখে।  খেজুরের মান অনুযায়ী প্রতি কেজিতে ৫ থেকে শুরু করে ৪০ দিরহাম পর্যন্ত কমানো হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম