ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন

সবজির দামে দিশেহারা নিম্ন মধ্যবিত্ত

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৪,  3:31 PM

news image

টানা তিন সপ্তাহ ধরে সাধারণ মানুষের নাগালের বাইরে সবজির দাম। বাজারদর নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থার অভিযানে উল্টো প্রভাব পড়েছে। কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজারদর। বাজারে বিভিন্ন সংস্থার অভিযান চালানোর প্রভাব পড়েছে ডিমের দামে। না কমে উল্টো একদিনেই ২০ টাকা বেড়ে ডজন হয়েছে ১৮০ টাকা। বেশির ভাগ সবজির দামও বাড়তি। বেগুন বিক্রি হচ্ছে ১৮০ টাকা, আর কাঁচা মরিচ ৪০০ টাকার বেশি। এই সুযোগে বেড়েছে মাছ-মুরগিসহ অন্যান্য পণ্যের দামও। বাজারে ব্রয়লার ২০০ টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকার বেশি। পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা, আর মানভেদে ডালের দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা। শুধু রাজধানী নয়, সব এলাকায় একই পরিস্থিতি। চট্টগ্রামে ২০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে টমেটো, গাজর ও বরবটি। শাকের আঁটি ৫০ থেকে ৬০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে এক হাজার টাকায়। এমন অবস্থায় বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তারা জানান, নিম্ন মধ্যবিত্তরা আগে মাছ ও মুরগি না কিনে শাকসবজি বেশি কিনত। এখন তো দেখছি মাছ ও মুরগির চেয়ে সবজির দাম বেশি। ক্রেতাদের অভিযোগ, অন্যান্য নিত্যপণ্যের মতো শাকসবজির বাজারও এখন শক্তিশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে। সঠিকভাবে বাজার মনিটরিং না হওয়ার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিক্রেতারা বলছেন, শুধু রাজধানী নয়, উৎপাদন এলাকায়ও চড়া সবজি দর। শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। তবুও মোকামগুলোতে সরবরাহ কম। তবে কিছুদিনের মধ্যে দাম কমতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম