ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

সপ্তাহ ধরে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড যুক্তরাজ্যে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২১,  10:41 AM

news image

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্যে প্রতিদিনই বাড়ছে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা। তবে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যে প্রতিদিন যত সংখ্যক ব্যক্তি করোনায় আক্রান্ত হচ্ছেন, দেশটির গত দুই বছরের মহামারির ইতিহাসে এত বেশি দৈনিক সংক্রমণের ঘটনা কখনও ঘটেনি। শনিবার দেশটির সরকারি তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে,

বুধবার (১৫ ডিসেম্বর) যুক্তরাজ্যে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭৮ হাজার ১৫৮ জন। তার পরের দিন, বৃহস্পতিবার এই সংখ্যা বেড়ে পৌঁছায় ৮৮ হাজার ১৯৫ জনে। কিন্তু এই দুইদিনের নতুন আক্রান্ত রোগীর সংখ্যাকে ছাপিয়ে গেছে শুক্রবারের রেকর্ড। এই দিন দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯৩ হাজার ৪৫ জন। নতুন শনাক্ত হওয়া এই করোনা রোগীদের একটি বিশাল অংশ ওমিক্রনে আক্রান্ত।গত ২৪ নভেম্বর বিশ্ববাসীকে প্রথম করোনাভাইরাসে রূপান্তরিত ধরন ওমিক্রনের তথ্য দেয় দক্ষিণ আফ্রিকা। অবশ্য এক গবেষণায় জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় এই ধরনটির ব্যাপারে বিশ্বকে জানানোর ৫ দিন আগে, নেদারল্যান্ডসে এই ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম