ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সপ্তাহের শুরুতেই শেয়ারবাজারে বড় দরপতন

#

১৪ নভেম্বর, ২০২১,  3:50 PM

news image

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে মূল্যসূচকের বড় পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের প্রথম চার মিনিটেই ডিএসইর প্রধান সূচক ৩১ পয়েন্ট বেড়ে যায়।

কিন্তু শুরুর এই বড় উত্থান প্রবণতা বেশি সময় স্থায়ী হয়নি। প্রথম আধাঘণ্টার লেনদেন শেষ হতেই লেনদেনে অংশ নেওয়া একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে। এতে দেখতে দেখতেই ঋণাত্মক হয়ে পড়ে মূল্যসূচক। লেনদেনের শেষ দিকে এসে পতনের মাত্রা আরও বেড়ে যায়। ফলে বড় দরপতন দিয়ে শেষ হয় দিনের লেনদেন। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৫ পয়েন্ট কমে ৬ হাজার ৯৩০ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ১২ পয়েন্ট কমে ১ হাজার ৪৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট কমে ২ হাজার ৬৫৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে দিনভর লেনদেনে অংশ নেওয়া ৬৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২৭৩টির। আর ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১১১ কোটি ৩৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৫০৬ কোটি ২৩ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন কমেছে ৩৯৪ কোটি ৮৮ লাখ টাকা। টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৫৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৬৫ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। এছাড়া ডিএসইতে লেনদেনে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আইএফআইসি ব্যাংক, জিনেক্স ইনফোসিস, সাইফ পাওয়ারটেক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এনআরবিসি ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ ও ডেল্টা লাইফ ইন্সুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২১৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৫২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯৯টির ও ১৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম