ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

সন্দ্বীপে সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় এলজিইডি কর্মকর্তাদের মারধর

#

১৩ মে, ২০২৫,  11:59 AM

news image

সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আকরাম খান দুলাল সড়কের নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুই কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। ১২ মে বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কর্মকর্তারা হলেন উপসহকারী প্রকৌশলী দিদারুল আলম এবং কার্যসহকারী মিজানুর রহমান। সূত্র জানায়, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সরেজমিনে গিয়ে অনিয়মের প্রতিবাদ করেন দুই কর্মকর্তা। এ সময় কাজের তদারকিতে নিয়োজিত ঠিকাদার মোশারফ হোসেনের শ্রমিক ইউসুফ, সাইফুল (১) ও সাইফুল (২) তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, তারা ঘটনার বিষয়ে অবগত হয়েছেন এবং মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, “অপরাধীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় এলজিইডি’র পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম