ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম: একদিনে ৯ শিশুর মৃত্যু, বেশি মৃত্যু ঢাকায় দেশে ১০০০-৫০০ টাকার নোট নিয়ে সতর্কবার্তা জারি জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন ওয়াসার পানি নিয়ে অসন্তোষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকাসহ সারাদেশে কালবৈশাখী ঝড়ের শঙ্কা দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণগাঁও ও নন্দীপাড়া রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সন্দ্বীপের গাছুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট

#

১৯ জুলাই, ২০২৫,  12:37 PM

news image

কেফায়েত উল্লাহ কায়সার: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী সংকটে। বিশেষ করে মাতৃত্বকালীন সেবার জন্য কোনো চিকিৎসক না থাকায় গর্ভবতী নারীরা পড়ছেন চরম ভোগান্তিতে। ১৭ জুলাই সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন চিত্র চোখে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমার। পরিদর্শন শেষে তিনি বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার জন্য পর্যাপ্ত ডাক্তার ও নার্স নেই। বিশেষ করে মাতৃত্বকালীন সেবায় কোনো ডাক্তার কর্মরত ছিলেন না, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।” হাসপাতালের আবাসিক চিকিৎসক ও জরুরি বিভাগের জন্য মাত্র দুজন ডাক্তার পদায়ন রয়েছে। জনবলের এই ঘাটতি চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে পরিচালনায় বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও রয়েছে চরম অব্যবস্থাপনা। ইউএনও বলেন, “হাসপাতাল চত্বর ও অভ্যন্তরে পরিচ্ছন্নতার ঘাটতি চোখে পড়ার মতো। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী ও আয়া না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।” হাসপাতেলের সার্বিক সমস্যা চিহ্নিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এ বিষয়ে ইউএনও মংচিংনু মারমা বলেন, “প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়া হবে।” সন্দ্বীপের নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মংচিংনু মারমা মাঠপর্যায়ে একের পর এক সমস্যা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নিচ্ছেন। স্থানীয়রা বলছেন, প্রশাসনের এমন তৎপরতা দীর্ঘদিনের স্থবিরতা ভাঙছে। সন্দ্বীপের গাছুয়া অঞ্চলের মতো প্রত্যন্ত এলাকায় সরকারি স্বাস্থ্যসেবা এখনো পর্যাপ্তভাবে পৌঁছায়নি। চিকিৎসা, জনবল, অবকাঠামো ও ব্যবস্থাপনায় জবাবদিহিতা না থাকলে এমন পরিস্থিতি দিন দিন আরও সংকটজনক হয়ে উঠবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম