ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করল আরব আমিরাত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান? কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক শিশুদের নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় মেটা, ক্যালিফোর্নিয়ার আদালতে বিচার শুরু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, আহত ২ যুদ্ধের অবসান চায় ইরান, সাময়িক যুদ্ধবিরতি নয়: পররাষ্ট্রমন্ত্রী তিন জেলার ডিসি প্রত্যাহার

সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ৪৮ জনের বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৬,  11:05 AM

news image

কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪৮ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। রবিবার গভীর রাতে সুনামগঞ্জ সদর থানায় মামলাটি করা হয়।


মামলার আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমন বখ্ত পলিন, সাবেক পৌর মেয়র নাদের বখ্ত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন এবং সভাপতি দীপঙ্কর কান্তি দেসহ ৪৮ জন।


মামলার অভিযোগকারী মো. নিজাম উদ্দিন (৫০) লক্ষণশ্রী ইউনিয়নের রাবারবাড়ি গ্রামের হাফিজ ইয়াকুব আলীর ছেলে।


সোমবার রাতে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা যায়, বিগত ৩১ জুলাই রাত ১১টার দিকে সুনামগঞ্জ সদর থানার লক্ষণশ্রী ইউনিয়নের চেকনিখাড়া ব্রিজের উপর মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগ। এ ঘটনায় রবিবার রাত ১২টা ৫ মিনিটে থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর, তা এজাহার হিসেবে গণ্য করে মামলা রুজু করে পুলিশ।


নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বলেন, উদ্দেশ্যমূলকভাবে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগের ৪৮ জন ও অজ্ঞাত ৬০-৭০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। 


সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ বললেন, মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)—এর বিভিন্ন ধারায় নথিভুক্ত করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম